হোম > সারা দেশ > ঢাকা

ঈদ আনন্দ সঙ্গী করে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর স্টেশনে নামছেন ঢাকা ফেরা যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। ঈদ আনন্দের রেশ এখনো রয়ে গেছে মানুষের মনে। এই আনন্দ সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়না নিয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। ব্যাগভর্তি জিনিসপত্র আর মুখে ঈদ আনন্দের হাসি নিয়েই ফিরছেন সবাই।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেন ও বাসগুলো এখন যাত্রীতে ঠাসা। অনেকের এখনো ছুটি থাকলেও ভিড় এড়াতে আগেই চলে আসছেন। ফলে এখন চলছে কর্মস্থলে ফেরার স্রোত।

ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন ধরে আসা যাত্রীদের চোখেমুখে ক্লান্তি থাকলেও ঈদের আনন্দ যেন সেই ক্লান্তিকে ছাপিয়ে গেছে। ব্যাগে মায়ের হাতের রান্না, আত্মীয়ের দেওয়া নানা খাবার—সবই যেন এক টুকরো ভালোবাসা নিয়ে এসেছে শহরে।

চট্টগ্রাম থেকে আসা বেসরকারি চাকরিজীবী মাহবুবুল হক বলেন, সারা বছর অপেক্ষা করি এই কয়দিনের জন্য। পরিবার-পরিজনের সঙ্গে কাটানো সময়টা খুব আনন্দময় ছিল। এখন আবার বাস্তবতায় ফেরা।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

তবে আজ বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল; আটকা পড়েছিল চারটি ট্রেন। এতে কমলাপুরে রাজশাহীগামী ট্রেন আসছে বিলম্বে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বলেন, রাজশাহীর চারঘাটের কাছে নন্দনগাছি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। পরে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এখন ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে লঞ্চঘাটেও দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের দেখা গেছে পরিবারের সঙ্গে ঈদের গল্প করতে করতে ঢাকায় পা রাখছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক