হোম > সারা দেশ > ঢাকা

২২ সহকারী জজ করোনা আক্রান্ত, প্রশিক্ষণ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তদের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকিরা নিজ নিজ আদালতে ফিরে গেছেন।

সোমবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি সূত্র জানায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় ৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করলে রোববার সবারই রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাকি ৬৫ জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয় রোববার।

সোমবার তাদের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরে আক্রান্তদের আইসোলশনে রাখা হয়। এ ছাড়া আগামীতে অসমাপ্ত প্রশিক্ষণ ভার্চুয়ালি হবে বলেও জানিয়েছে ওই সূত্র। গত ৯ জানুয়ারি ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। যা উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক