হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে মাসুক গার্মেন্টসের শ্রমিকেরা দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে তারা মহাখালী থেকে উত্তরামুখী সড়কের ইউ টার্নে অবস্থান নিলে ওই রুটে আউটগোয়িং (ঢাকা ছাড়ার) যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের অবস্থানের কারণে মহাখালী থেকে উত্তরা অভিমুখে যানজটের সৃষ্টি হয়। তবে, উত্তরা থেকে রাজধানীমুখী যান চলাচল স্বাভাবিক ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলাবাহিনী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সড়ক ছাড়তে উৎসাহিত করেছে বলে জানা গেছে। পরে প্রায় ১ ঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচলা স্বাভাবিক হয়।

শ্রমিকদের অবস্থানের কারণে সৃষ্ট ভোগান্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। মহাখালী বা জাহাঙ্গীর গেট থেকে উত্তরামুখী যানবাহনকে আমতলী-গুলশান ১-গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক