হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন এলাকা থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক বয়স হবে একদিন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশলাইন এক নম্বর গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা–পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুজানুর ইসলাম বলেন, ‘সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে রাজারবাগ পুলিশলাইনের এক নম্বর গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। এ সময় নবজাতকটি একটি সাদা পলিথিন দিয়ে মোড়ানো ছিল।’ 

সুজানুর ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতে যেকোনো সময় মৃত অবস্থায় ওই নবজাতকের মরদেহ সাদা পলিথিনে মুড়িয়ে ফেলে দিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক