হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বাসের ধাক্কায় সিফাতউল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সিফাতকে স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত সিফাতউল্লাহর বন্ধু মুনতাসির মোল্লা মুহিত জানান, সিফাতদের বাড়ি নরসিংদীর তারাকান্দি গ্রামে। সিফাতউল্লাহর বাবার নাম মো. হাফিজউল্লাহ। বর্তমানে ডেমরা এলাকায় থাকত। বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত।

তিনি আরও জানান, সকালে ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে বনানীতে অফিসে যাচ্ছিল সিফাত। পরে জানতে পারি, খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় বাসের ধাক্কায় আহত হয়েছে। পরে পথচারীরা তাঁকে ফরাজী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিফাতউল্লাহ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থেকে স্বজনেরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানায়, বাস ধাক্কায় প্রথমে আহত হয়েছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান মো. ফারুক।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি