হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ৩ সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা কারাগারে

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কৃষক দলের নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির কারাগার পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মূল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে আজ বিকেলে আহত সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে মূল হামলাকারী শাহাদাত হোসেন (৬০) ও সায়েদাবাদী শহীদকে (৫৫)। এ ছাড়া মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক