হোম > সারা দেশ > ঢাকা

ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব চায় সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করে সেখানে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০ জন নারী সংসদ সদস্যের হলফনামার তথ্য প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মার্চ) আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সংসদে নারীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বহুদিন ধরেই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু কতটুকু ইতিবাচক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারী। কিন্তু সংসদে মাত্র ৫০ জন নারীর জন্য সংরক্ষণ ব্যবস্থা যথেষ্ট নয়। তা ছাড়া এই সংরক্ষণ ব্যবস্থার সমস্যা হলো এতে কোনো নির্বাচন হয় না এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় নেওয়া হয় না। বরং দলীয় প্রধানই অনুগ্রহ করে কিছু নারীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেন। সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত নারীদের পরবর্তীকালে সরাসরি আসনে নির্বাচিত হয়ে আসার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কথা। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।’ 

সুজন সম্পাদক বলেন, পদ্ধতিটি এমন হতে পারে, এক সংসদে ১০০ আসনে নির্বাচন করা হলো, যেখানে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ২০০ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এভাবে পরের বার অন্য ১০০। 

অধ্যাপক রোবায়েত ফেরদৌস সমাজে পিছিয়ে পড়া নারীদের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন। 

লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জানান, বর্তমান সংসদে সংরক্ষিত আসনের ৫০ জন সদস্যের মধ্যে ১৩ জন ব্যবসায়ী, ৭ জন চাকরিজীবী, ৫ জন শিক্ষক, ৫ জন গৃহিণী, ২ জন আইনজীবী ও ২ জন কৃষিজীবী। একজনের বিরুদ্ধে বর্তমানে মামলা আছে, আগে মামলা ছিল আটজনের বিরুদ্ধে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক