হোম > সারা দেশ > ঢাকা

প্রাইভেট কার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

উদ্ধার করা মাদক, গুলি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট কার থেকে ম্যাগাজিন, গুলি ও হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় সাইফুল ইসলাম পলাশ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে র‍্যাব।

আজ রোববার বেলা ১টার দিকে উত্তরা এলাকার কসাইবাড়ি রেলগেট-সংলগ্ন স্থান থেকে র‍্যাব-১ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ম্যাগাজিন, তিনটি গুলি এবং ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম পলাশ মাদারীপুর সদর উপজেলার সেকেন্দার মাতব্বরের ছেলে।

র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে সাইফুল ওরফে পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সাইফুল একজন পেশাদার মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। গুলি ও মাদক উদ্ধারের বিষয়ে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, প্রতিবাদে ঠিকানা পরিবহনের ৬ বাস জব্দ