হোম > সারা দেশ > ঢাকা

কালীগঞ্জে ৪ করাতকলের মালিককে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জে করাতকলে অভিযান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় করাতকল বিধিমালা লঙ্ঘনের দায়ে চারটি করাতকলের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আওড়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করাতকল বিধিমালা ২০১২-এর ১২ ধারার আওতায় অনিয়মের দায়ে চারটি মামলা করা হয়। এতে প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। তবে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কাউলিত এলাকার মো. রাসেল খান, মো. কাইয়ুম খান, মামুন খান ও মো. কামাল হোসেন ভূঁইয়া।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সূর্য নারায়ণপুর বিটের বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্যকারী করাতকলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক