হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তি পেশায় মোয়া-মুড়কি বিক্রেতা।

হাসপাতালে মৃত সালামের ভাই মো. মনিরাজ মিয়া জানান, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে। বর্তমানে মুগদার মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন তাঁরা। বিভিন্ন জায়গায় ফেরি করে মুড়ির মোয়া বিক্রি করতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার দুপুরে মুড়ির মোয়া বিক্রি করতে বের হন আব্দুস সালাম। রাত ১২টার দিকে জানতে পারি, আব্দুস সালাম খিলগাঁও ফ্লাইওভার ঢালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রওশন ফেরদৌস জানান, ওই ব্যক্তি শনিবার রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় আহত হয়। স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এসআই আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি