হোম > সারা দেশ > ঢাকা

শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা বিশিষ্ট রুপায়ণ শেলটেক ভবনে লাগা আগুনে অনেকে আটকা পড়েছেন।

ভবনের কয়েকটি তলায় খুঁজে ৪ নারীসহ অন্তত ১৮ জনকে নিরাপদে নামিয়ে এনেছে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে আরো বেশ কয়েকজন ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ১টা ১৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো আবাসিক ফ্ল্যাট নেই। আগুন লাগার পর ভবনটির সামনের মিরপুর রোডে গাবতলীগামী যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে।  ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কোনো হতাহতের খবরও নেই। সাত তলার ওপরে বেশ কয়েকজন মানুষ ছিলেন। আগুন লাগার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাঁদের নামিয়ে আনা হচ্ছে।

এদিকে আগুনের খবর পেয়ে ওই ভবনে ব্যবসা প্রতিষ্ঠান থাকা মালিক কর্মচারীরা ছুটে এসেছেন।  চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদাবর ও দারুস সালাম থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি)  এইচএম আজিমুল হক ঘটনাস্থল থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করছে। আমরা এখানে জরুরি কাজের জন্য গাড়িসহ সমস্ত ব্যবস্থা রেখেছি।'

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

অর্থ লুটপাটের অভিযোগে রাকিন সিটি প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

চার দাবি পূরণে ঢাকা মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের আলটিমেটাম

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ