হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহি ট্রাক। ফলে তীব্র শীতে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ নেই খুব বেশি। 

আক্কাস নামে এক যাত্রী বলেন, ‘তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ৮টায় ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ।’ 

আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যেন ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা আটকে ছিলাম।’ 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক