হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। তাঁকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি শহরের নিচুপাড়া এলাকায় ছেলের বাসায় বসবাস করতেন। ছেলের বাসা থেকে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক