হোম > সারা দেশ > ঢাকা

সপরিবারে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তাঁর স্ত্রী কাশমিরী কামাল, তাঁর মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞার এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন বলে সংস্থার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান।

দুদকের উপপরিচালক মোহাং নুরুল হুদা তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তাঁর স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সম্পর্কিত মামলার তদন্ত চলমান রয়েছে।

আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে মামলা করে দুদক। মামলায় মুস্তফা কামালের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা, তাঁর স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে ৪৬ কোটি ১১ লাখ, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে ৩১ কোটি ৫৮ লাখ এবং নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক