হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। এ অভিযোগে এরইমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, হারুন অর রশিদ নিয়মিত আয়কর দাতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তাঁর আয়কর নথি তথা প্রতিবছরের রিটার্ন দাখিল ও অন্যান্য কাগজপত্র সম্পূর্ণভাবে যাচাই করা প্রয়োজন। আর এজন্য তাঁর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। এরপর কয়েক দফায় তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক