হোম > সারা দেশ > ঢাকা

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা না দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘Hello SB’ অ্যাপের মাধ্যমে অথবা ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি