হোম > সারা দেশ > ঢাকা

৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীসহ দুজন থানা হেফাজতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।

ঢাবি শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় একটি সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’—বাজানোর সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এ সময় তাঁদের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ তাঁকে একটি অটোরিকশায় তুলে শাহবাগ থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুজনকে থানায় রাখা হয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। অভিযোগ পেয়ে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, আটক দুজনের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাঁরা থানাতেই রয়েছেন।

জাবি প্রাক্তন ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৪

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা, ঢামেকে গৃহবধূর মৃত্যু

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস