হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এবার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে উঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মো. হাইয়ূল কাইয়ূমের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 
 
আজ সোমবার দুদকের কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা থাকায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডা. এনামুর রহমান নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকার। এ ছাড়া এনাম মেডিক্যাল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। 

অন্যদিকে অভিযোগ সংশ্লিষ্ট বিসিআইসি এর সাবেক চেয়ারম্যান মো. হাইয়ূল কাইয়ূমের দুর্নীতি বিষয়ে দুদকের অভিযোগে বলা হয়, মো. হাইয়ূল কাইয়ূম চাকরিতে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। 

দুদক সূত্র জানায়, হাইয়ূল কাইয়ূম ২০০৯-২০১০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের অনুসন্ধান সূত্র জানায়, তার মোট স্থাবর সম্পদের মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা যা তার চাকরির সঞ্চয় দিয়ে পারিবারিক ব্যয় নির্বাহের পর কোনো ক্রমেই সম্ভব নয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক