হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারীরা মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে তাতে বাধা দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। অবরোধের কারণে সাময়িক সময় পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক আছে।

র‍্যাবের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আজ বুধবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে র‍্যাব ও পুলিশ বাধা দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করেন। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পদ্মা সেতু উত্তর থানার পুলিশ আজকের পত্রিকাকে জানিয়েছে, সেতুতে প্রায় ৩০ মিনিটের মতো সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ-র‍্যাবের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যানচলাচল স্বাভাবিক হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক