হোম > সারা দেশ > ঢাকা

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি 

হাদি হত্যা ও সারা দেশে ‘টার্গেট কিলিংয়ের’ প্রতিবাদে জবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাসহ সারা দেশে ‘টার্গেট কিলিংয়ের’ প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে এ মানববন্ধন করে সংগঠনটি।

‎হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘সারা দেশে যে বিচারবহির্ভূত এবং টার্গেট কিলিং হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এই সরকারকে এসব হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’

‎সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, ‘আমরা দেখেছি ৫ আগস্টে বা তার পূর্ববর্তী আওয়ামী সরকার যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার চেয়ে এখন বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সেগুলোর বিচার হচ্ছে না।’

জুনায়েদ মাসুদ আরও বলেন, ‘এই যে দেশে... হাদি ভাইয়ের মতো টার্গেট করে হত্যার শিকার হচ্ছে, এসব হত্যার কোনো বিচার হচ্ছে না। এ সময় আমাদের প্রশ্ন তুলতে হচ্ছে—এই সরকার কি তাহলে এগুলো সাপোর্ট করছে?’

‎এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, জকসুর নবনির্বাচিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক