হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন

জাবি প্রতিনিধি 

নিহত শারমিন জাহান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রী খুন হয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​নিহত ওই শিক্ষার্থীর নাম শারমিন জাহান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শারমিন তাঁর স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

শারমিনের স্বামীর ভাষ্য, আজ (রোববার) দুপুরে তিনি বাসায় ছিলেন না। বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন।​ পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে এনাম মেডিকেল কলেজে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী। প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং যথাসম্ভব সহযোগিতা করছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এর প্রপার ইনভেস্টিগেশন (যথাযথ তদন্ত) করার।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘এটা একটি মার্ডার কেস (হত্যাকাণ্ড)। ইতিমধ্যে মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। বাকি তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।’

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের আবেদন করে আদালতে হাজির হননি ঢাবি শিক্ষার্থী

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

ছয়টির বরাদ্দে কেনা হয় ৪ জাহাজ, বন্দরে শিপিং প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদক

রাজউকের ৫ সাবেক কর্মকর্তাসহ ছয়জনের নামে দুদকের মামলা

টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ