হোম > সারা দেশ > ঢাকা

রমনা পার্কের সামনে পড়ে ছিল মোটরসাইকেল, ঢামেকে মৃত্যু চালকের

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু রাসেল (২৪)।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আনসার সদস্যরা তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় বলেন, রাতে রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে একটি দুর্ঘটনা ঘটছে বলে খবর আসে। পরবর্তীতে সেখানে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল ও হাসপাতাল থেকে জানা যায়, আনসার সদস্যদের একটি গাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেলের চালকসহ দুজন। পরে আনসার সদস্যরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিকুর নামে মোটরসাইকেলচালক মারা যান। তাঁদের দুজনের মাথায় হেলমেট ছিল না।

এসআই আরও বলেন, আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত আশিকুরের বাসা যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায়। বাবার নাম মো. আলী। তাঁরা হাসপাতালে এসেছেন। আশিকুরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক