হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে: ২৮ একর জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

ডেমরা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে হাতিরঝিলের সঙ্গে সংযোগ করে নির্মাণের লক্ষ্যে নতুন করে ২৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ডেমরার স্থানীয় বাসিন্দারা।

গতকাল মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণের চূড়ান্ত নোটিশ পাওয়ার পর তাঁরা এ কর্মসূচি পালন করেন।

ডেমরার বাসিন্দাদের ভাষ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে ডেমরা-রামপুরা-হাতিরঝিল সংযোগ সড়কটির জন্য ২০১৯ সালে অধিগ্রহণ করা ৬২ একর জমিতেই প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্ভব। কিন্তু ডেমরার কামাড়গোপ, পূর্ব-দক্ষিণ, রাজাখালী, নড়াইবাগ ও দেইল্যা এলাকা এক্সপ্রেসওয়ের জন্য অন্যায়ভাবে অধিগ্রহণ করতে চাচ্ছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। এ সমস্যার সমাধান না হলে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। তা ছাড়া প্রস্তাবিত ওই ২৮ একর জমিতে তৈরি পোশাক কারখানা, কলকারখানা, স্কুল-কলেজসহ বেশ কয়েকটি ভবন ও প্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নলেজে আছে। আমরা এর আগে দুইটা নোটিশ দিয়েছিলাম। তবে গতকাল যে নোটিশ দিয়েছি, তা ৮ ধারায় চূড়ান্ত নোটিশ। এখন তাদের জমির মূল্য সরকার পরিশোধ করবে বলে নোটিশে বলা আছে।’

রিফাতুল ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। সরকার সারা দেশে যেভাবে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমরা সেভাবেই জমির মালিকদের নোটিশ দিয়েছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক