হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৯৫ শতাংশ দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ বি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট পাঁচজন মারা গেল।

সোমবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, শামীমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে আইসিইউতে ভর্তি ছিল।

এর আগে সোমবার রাতে আরও দুজন মারা যায়। তারা হলো শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও শিক্ষিকা মাহরিন (৪৬)।

বিকেল ৫টা ২৫ পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ–হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি