হোম > সারা দেশ > ঢাকা

রংতুলির আঁচড়ে নিরাপদ সড়কের দাবি শিশুদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংতুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে ‘নিরাপদ সড়ক, নিরাপদ আমি’ বিষয়ক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির রোকনুজ্জামান খান দাদাভাই অডিটোরিয়ামে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এ সময় অতিথিরা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপস্থিত। 

তাই এই আইন ব্যবহার করেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ ফল। এসডিজি অনুযায়ী বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন। 

ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ডন কাজী শরিফুল আলমের সভাপতিত্বে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন। 

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন—ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক