হোম > সারা দেশ > ঢাকা

পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারেরা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এ সময় তাঁদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ দুই হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল। 

তিনি বলেন, সোমবার রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে তারা চাঁদা তুলছিল। 

সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানান, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করছিল। ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এম. জে. সোহেল।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি