হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় বাজারের ইজারার দর কমেছে অর্ধকোটি টাকা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া বাজারের ইজারার দর এক বছরের ব্যবধানে প্রায় অর্ধকোটি টাকা কমে গেছে।

জানা গেছে, চলতি বছরে বাজারটির ইজারা পেয়েছে ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা। বাজারের ইজারামূল্য আয়কর ও ভ্যাট বাদে নির্ধারিত হয়েছে ৬১ লাখ ৩৭ হাজার ৭৫ টাকা। এতে ২৫ শতাংশ আয়কর ও ভ্যাট সংযুক্ত হবে। অথচ গত বছর একই বাজারের ইজারামূল্য ছিল আয়কর ও ভ্যাট ছাড়া ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১০০ টাকা। এর সঙ্গে ২৫ শতাংশ আয়কর ও ভ্যাট সংযুক্ত হয়। সেই হিসাবে এবার ইজারাদর কমেছে প্রায় ৪৯ লাখ ৭৪ হাজার ২৫ টাকা।

হোমনা উপজেলার সবচেয়ে বড় ঘারমোড়া বাজারের প্রকৃত আয় বা বেচাকেনায় তেমন বড় পরিবর্তন না থাকলেও ইজারার এত বড় অঙ্কের দরপতনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তা আলোচনার জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমে যাওয়া, অর্থনৈতিক চাপসহ বিভিন্ন কারণে দর কমতে পারে।

তবে অনুসন্ধানে জানা গেছে, এ বছর বাজার ইজারা নিয়ে কোনো প্রতিযোগিতা না থাকায় এবং আইন মেনে সমঝোতার ভিত্তিতে সরকার নির্ধারিত দরের শতকরা ৬ ভাগ বৃদ্ধি দরে বাজার ইজারা জমা দেওয়ায় সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, নিয়ম মেনেই তিন দফা দরপত্র আহ্বান করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু