হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্ত: আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

জব্দ করা ভারতীয় অবৈধ পণ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের উন্নতমানের শাড়ি, খাদ্যসামগ্রী ও আতশবাজি রয়েছে।

জব্দ করা পণ্যগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু