হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অরক্ষিত ভবনের পিলার ধসে পড়ল টিনশেডের শ্রেণিকক্ষে, স্কুলছাত্র নিহত 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অরক্ষিত একটি নির্মাণাধীন ভবনের পিলার স্কুলের টিনশেড রুমে ধসে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুলশিক্ষক।

কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।

নিহত ছাত্রের নাম মো. সাইফুল ইসলাম সাগর (১০)। সে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় রিমালের ঝোড়ো বাতাসের মধ্যেই নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাস রুমের ওপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকেরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।’

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ বলেন, ‘নির্মাণাধীন সাততলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে  নির্মাণকাজ চলাকালে কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুলশিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সঙ্গে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

২০ বছর আগের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দেবিদ্বারে ৩৮ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু