হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহত ব্যক্ত রা হলেন কুমিল্লা বাতাইছড়ি পাকামুড়া এলাকার সোহাগ (৩৫) ও তাঁর ছেলে অটোরিকশার চালক সোহেল (১৪)। 

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি লেভেল ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে বলেন, অটোরিকশাটি রেললাইন পার হয়ে বিজয়পুর বাজারের দিকে আসছিল। এ সময় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি আটকে যায়। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দাঁড়ালে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে বাবা-ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। এতে অটোতে থাকা বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, সদর দক্ষিণের জেলখানাবাড়ি এলাকার লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে নিহত হন।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু