হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে আ.লীগ কার্যালয়, রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ অফিস, পৌর মেয়রের বাসা, রেল স্টেশন, থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কোনো কোনো স্থাপনায় আগুনও দেওয়া হয়। 

আজ সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। সেখান থেকে রেলস্টেশনে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পৌর মেয়র ও যুবলীগ নেতা আব্দুল মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন কালুর বাসা ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। এদিকে বাধা দেওয়ায় ক্ষিপ্ত আন্দোলনকারীরা থানা ভাঙচুর করেন। পরে থানা থেকে পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের বাধা দেওয়া হবে না বলে জানালে তাঁরা সেখান থেকে চলে যান। 

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীরা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’ 
 
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্দোলনকারীরা রেলস্টেশন, আওয়ামী লীগ কার্যালয়সহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু