হোম > সারা দেশ > কুমিল্লা

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

কুবি প্রতিনিধি 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্ধকালীন শিক্ষার্থীদের ঈদযাত্রার ভোগান্তি ও নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন নিজস্ব পরিবহনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২০ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম—এই সাতটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেওয়া হবে। ইতিমধ্যে কোন বিভাগে কতজন শিক্ষার্থী রয়েছে, তার তালিকা চাওয়া হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) রাতেই বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত বিভাগীয় শহরগুলোতে ঈদে যেতে আগ্রহী, তাঁদের আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পরিবহন পুলে তথ্য জমা দিতে হবে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু