হোম > সারা দেশ > কুমিল্লা

পঞ্চগড়ে ট্রাংকে করে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের হাতে জব্দ

পঞ্চগড় প্রতিনিধি

ট্রাংকের ভেতর রাখা তেল ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলে করে ট্রাংকের ভেতর ভরে তেল নিয়ে যাওয়ার সময় তিন জারিকেন পেট্রল জব্দ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের পেছনে বড় একটি ট্রাংক দেখে লোকজনের সন্দেহ হয়। তারা চালককে থামিয়ে ট্রাংকটি খুলতে বললে তিনি ইতস্তত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা ট্রাংকটি খুললে তার ভেতরে সুকৌশলে রাখা তিনটি প্লাস্টিকের জারিকেনভর্তি পেট্রল পাওয়া পায়। তেল ধরা পড়ার পর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মোটরসাইকেলচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘এখানে আনুমানিক ৫০ লিটার তেল জব্দ হয়েছে। মোটরসাইকেল আরোহী আপাতত পলাতক আছেন। মোটরসাইকেল, তেলসহ আমরা এখন পাম্পে যাচ্ছি, সেখানে ন্যায্যমূল্যে আমরা তেলটা বিক্রি করব যাদের কাগজপত্র আছে, বৈধ লাইসেন্সধারী এবং ফুয়েল কার্ড আছে তাদের কাছে। তেলটা এখানকার স্থানীয় লোকজন দাবি করছে সোবহানাকা পাম্প থেকে এসেছে, এটি বোদায় অবস্থিত। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

কুমিল্লার চান্দিনায় ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে প্রত্যাহার

স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার এমপি মনিরুল

কুমিল্লা বাসস্ট্যান্ডে ৩টি বাসে আগুন

বসন্তের শেষ ভাগে কুমিল্লার গ্রামাঞ্চলে বরুণ ফুলের রঙিন ছোঁয়া

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

শিক্ষাব্যবস্থাকে পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে হবে, অনিয়ম গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

স্কুলে যাওয়ার পথে লরিচাপায় প্রাণ গেল শিশুর

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়