হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

নির্বাচনী সহিংসতা ঠেকাতে হোমনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায় মামলা হয়েছে। বিএনপির সমর্থক হাজী সুলতান মিয়া বাদী হয়ে গতকাল রোববার রাতে হোমনা থানায় এই মামলা দায়ের করেন। এতে হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লাসহ স্বতন্ত্র প্রার্থীর হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন স্তরের ২৭৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন খান এবং তাঁর কর্মী-সমর্থকেরা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মরহুম আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারতের সময় ওভারব্রিজ-সংলগ্ন এলাকায় বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতা-কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষে লিপ্ত হন। এই ঘটনায় বিএনপির সমর্থক হাজী সুলতান মিয়া মামলা দায়ের করেছেন।

এর আগে ২৮ জানুয়ারি একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হোমনার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হকসহ ২১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশগুপ্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে হোমনার মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এবং হোমনায় কোনো নির্বাচনী সহিংসতা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু