হোম > সারা দেশ > কুমিল্লা

বরুড়ার আলম হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরুড়া প্রতিনিধি

বরুড়া উপজেলার আলম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে করা এ মামলায় আট আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২-এর বিচারক নাছরিন জাহান এ রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার ১ নম্বর আসামি ফজলুল হককে যাবজ্জীবন, ৩ নম্বর আসামি আবিদ আলীকে যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড এবং ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালের ২০ মার্চ উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের মো. আলম ও তাঁর বড় ভাই আলী নেওয়াজকে জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, মো. সুমনসহ কয়েকজন মারধর করেন। এতে গুরুতর আহত আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালে আলম মারা যান। তারপর ওই দিন সন্ধ্যায় তাঁর মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা করেন।

মাছুমা বেগম বলেন, ‘আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমি সব আসামির ফাঁসি চাই। প্রয়োজনে সব আসামির ফাঁসির রায়ের জন্য আমি উচ্চ আদালতে যাব।’

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু