হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

 কুমিল্লা প্রতিনিধি 

মা-মেয়ের ঝুলন্ত লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কোনো ঘটনার জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আজ রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাঁকোচ গ্রামের মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তাঁদের ৭ বছর বয়সী কন্যা ফাসিহা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারহানা আক্তার তিন সন্তানের জননী। তাঁর স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন। বড় ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকে এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছে। ফারহানা শাশুড়ি কদরবানুর সঙ্গে ছোট মেয়ে ফাসিহাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।

আজ সকালে কদরবানু বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান।

প্রতিবেশীরা একটি জানালা ভেঙে ঘরে ঢুকে আলাদা দুটি কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, একই ঘরের দুটি কক্ষ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু