হোম > সারা দেশ > কুমিল্লা

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৫ ঘণ্টা পর চট্টগ্রামের দিকে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো লাইনচ্যুত হওয়া ৯টি বগির উদ্ধারকাজ চলমান রয়েছে।  আজ সোমবার ভোর ৫টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনে সাময়িকভাবে মেরামতের পর চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকামুখী ট্রেন চলাচল গতকাল রোববারই শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনাকবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু। লাইন মেরামতের পরপরই লাকসাম রেলওয়ে জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। 

উল্লেখ্য গতকাল রোববার বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু