হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধের

দেবিদ্বার প্রতিনিধি 

খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ আরও অনেকে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওই হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালেই জামাতার হোটেলে যান আব্দুস সামাদ। ঘটনার সময় তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসা ছিলেন। এ সময় হঠাৎ হোটেলের একটি পুরোনো দেয়াল ভেঙে তাঁর ওপর ধসে পড়ে। এতে ইট-পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেল ভবনটির কাঠামো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল দেয়াল ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু