হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবতীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় চাদর মোড়ানো অবস্থায় পান্না আক্তার (২৮) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামক স্থান থেকে সোমবার বেলা দেড়টায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল।

নিহত পান্না আক্তার চান্দিনা উপজেলার বেলাশ গ্রামের আমির হোসেনের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা দেড়টার দিকে মস্তাপুর নামক স্থানে চাদর মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মামুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় তাঁর মা শরীফা বেগম থানায় এসে মেয়ের মরদেহ শনাক্ত করেছেন। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু