হোম > সারা দেশ > কুমিল্লা

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণপাড়ায়

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

মো. শাহ আলম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ গায়ে পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টায় (স্থানীয় সময় ভোর ৬টা) দেশটির দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম মো. শাহ আলম ভূঁইয়া (৫০)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভূঁইয়া বাড়ির হানিফ ভূঁইয়ার মেজ ছেলে।

শাহ আলম ভূঁইয়ার পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরে দিব্বা আল-ফুজাইরা এলাকায় ড্রোন হামলার বিপদসংকেত বেজে ওঠে। এ সময় স্থানীয় লোকজন নিরাপদ স্থানে ছুটতে থাকেন। তখন কাজে যাওয়ার পথে শাহ আলম ভূঁইয়ার ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ঘটনাস্থলেই মারা যান। ইরান থেকে ছোড়া ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে বলে জানা গেছে।

এদিকে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে বলা হয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে ভূপাতিত করে। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শুনে ব্রাহ্মণপাড়ায় শাহ আলমের পরিবারে শোকের মাতম শুরু হয়। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিহত শাহ আলমের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু