হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, ভবন থেকে লাফিয়ে পালালেন যুবক

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার বুড়িচংয়ে আজ মঙ্গলবার সকালে একটি ভবনের তৃতীয় তলা থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোজন জড়ো হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী ভবন থেকে লাফিয়ে পালিয়ে যান।

মৃতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে মিশু (১৫)। তাঁদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে জাহেদার স্বামী মীর হোসেন পালিয়ে গেছেন।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন বাসা ভাড়া নেন। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী ও এক মেয়ের লাশ ঘরে পড়ে আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু