হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন হাম রোগীরা। ফাইল ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ মাস বয়সী এক শিশু। এ নিয়ে চলতি বছরে কুমিল্লা জেলায় হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার ভোরে মারা যায় শিশু মো. রাব্বি। সে সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।

হাসপাতাল সূত্র বলেছে, ৯ মে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাব্বির শরীরে হামের উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ১২ মে পর্যন্ত কুমিল্লায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১০২ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬২ জন।

জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকায় এবং বাকি চারজন কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা শ্বাসকষ্টসহ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু