হোম > সারা দেশ > কুমিল্লা

মনোহরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে সংসদ সদস্য প্রার্থী গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার জমির উদ্দিন মানিক। তিনি ২০২৪ সালে গামছা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জমির উদ্দিন মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মানিক ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আজ রোববার বিকেলে ঘটনাটি নিশ্চিত করেছেন। গৃহবধূর অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, মানিক অনেক দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী বিষয়টি মানিকের পরিবারকে জানান। আজ ভোরে ওই গৃহবধূ অজু করতে ঘরের বাইর বের হলে ওত পেতে থাকা মানিক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখন গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মানিককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। আপাতত মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে গৃহবধূর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড হবে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু