হোম > সারা দেশ > কুমিল্লা

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দোকানে আগুন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ থেকে দোকানে আগুন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ থেকে একটি দোকানে আগুন লেগে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে হোমনা বাজারের চৌরাস্তায় আলামিন এস এস থাই গ্যালারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় হোমনা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরে নিয়মিত একটি অটোরিকশা চার্জ দেওয়া হতো। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে আশপাশের দোকানের কোনো ক্ষয়ক্ষতি না হলেও দোকানের ভেতরের সিলিং, অটোরিকশাসহ মালামাল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানমালিক মো. হানিফ মিয়া।

দোকানমালিক হানিফ মিয়া বলেন, ‘আমার একটি অটোরিকশা দোকানের ভেতরেই চার্জ দিতাম। আজ হয়তো ব্যাটারিতে সমস্যা হওয়ায় আগুন ধরে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় হোমনা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আরও বেশি ক্ষতি হয়ে যেত।’

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু