হোম > সারা দেশ > কুমিল্লা

আগুন নেভালেও শিকলবন্দী আনিসকে উদ্ধার করেনি কেউ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দী করে রাখা হতো। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান বের হতে পারেননি। আগুন নিভে যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবসহ বিভিন্ন মালপত্র পুড়ে যায়।

শরিফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে শিকলবন্দী আনিসকে বাইরে আনা হলেও হাসপাতালে নেওয়া হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু