হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, সালিসে মীমাংসার চেষ্টা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

আল আমিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে জানাজানি হওয়ার পর বিষয়টি স্থানীয় সালিসে মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় অভিযুক্ত যুবক আল আমিন পলাতক। আল আমিন উপজেলার গোপালনগর উত্তরপাড়া এলাকার মোহর আলীর ছেলে।

গ্রামবাসীর দাবি, ঘটনার পর কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বৈঠকে ৬ লাখ টাকার বিনিময়ে সমাধানের আলোচনা হয়েছে—এমন অভিযোগও উঠেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা বলেন,`ধর্ষণের মতো গুরুতর অপরাধ টাকার বিনিময়ে মীমাংসা করা যায় না। অপরাধীকে আড়াল করার যে চেষ্টা চলছে, তা বন্ধ হওয়া উচিত।'

সালিসের বিষয়ে জানতে চাইলে গোপালনগর গ্রামের সর্দার বাবুল মিয়া বলেন, “অভিযুক্ত আল আমিনের বাবা মোহর আলী আমাদের কাছে এসেছেন। আমরা বলেছি, বৈঠক করে বিষয়টি দেখা যাবে। টাকার বিষয়ে কোনো কথা হয়নি।”

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুটির মা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলতে রাজি হননি। ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো অভিযোগ সালিস বৈঠকে মীমাংসার সুযোগ নেই, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু