হোম > সারা দেশ > কুমিল্লা

লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিহত ১, আহত ৬

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 

তিতাসে লঞ্চের ছাদে ডিজে নাচ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬ কিশোর আহত হয়েছে এবং নদীতে পড়ে গিয়ে দশ বছর বয়সের শামীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দড়িকান্দি ব্রিজের পশ্চিম পাশে তিতাস নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনাটি ঘটেছে।

নিহত শামীম শিবপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এলাকাবাসী জানান, ২০-৩০ জন কিশোর মিলে লঞ্চ ভাড়া এনে পিকনিকে যায়, তারা সবাই উপজেলার শিবপুর গ্রামের।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি জব্দ করেছে। পরে ফায়ার সার্ভিসের লোকেরা নিখোঁজ শিশুটিকে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠেছে।

সুধীন চন্দ্র দাস আরও বলেন, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে দাবি উঠে তিতাসে এ ধরনের নাচ গান বন্ধের। তাই আমি দুই দিন আগে তিতাস থানার ফেসবুক আইডি থেকে সচেতনতামূলক পোস্টও দিয়েছি যাতে কেউ নদীতে এ ধরনের নাচ গান না করে।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইউসুফ বলেন রাত আনুমানিক ১০টায় বিদ্যুতায়িত হয়ে ৬ জন কিশোর হাসপাতালে আসে। এদের মধ্যে শেখ ফরিদ মিয়ার ছেলে তানজিদ (২৩), শাহাব উদ্দিনের ছেলে মো. সুজন (১৮) ও আবদুর বারেক মিয়ার ছেলে শাহপরান (২০) এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি তিনজন হেলাল মিয়ার ছেলে সিয়াম (১৭), আবুল কালামের ছেলে রাহিম (১৭) ও আবু তাহেরের ছেলে তামিম (১৪) এদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু