হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ও আল জাহিম ওই গ্রামের সৌদিপ্রবাসী শামসুল আলমের ছেলে।

নিহত শিশুদের চাচা মোরশেদ আলম জানান, আজ বেলা প্রায় ২টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

পরে দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহামেদ জানান, হাসপাতালে আনার আগেই আয়মান ও আল জাহিমের মৃত্যু হয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু