হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সীমান্তবর্তী পুকুর সেচে মিলল পিস্তলসহ বিপুল অস্ত্র

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় পুকুর সেঁচে র্যাবের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান চালায় তারা।

র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে অভিযান চালানো হয়। শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালানো হচ্ছে।

কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় পুকুর সেঁচে র্যাবের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে পুকুরে অভিযান চালায় র্যাব। অভিযানের একপর্যায়ে সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ধারালো অস্ত্রও পাওয়া গেছে।

মেজর সাদমান ইবনে আলম জানান, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু