হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গাড়িচাপায় তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকার সড়ক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই ব্যক্তি হলেন মো. ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন।

লাকসাম হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দুই শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকসফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় তাঁরা নিহত হন। স্থানীয় বাসিন্দারা সকাল ৮টার দিকে রাস্তার ওপর তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনজুরুল আহসান ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু